জাতীয়

করোনায় ৩৩ হাজার পরিবারকে খাদ্য দিয়েছে গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অসহায়, কর্মহীন, রিক্সা, ভ্যান চালক, বেকার শ্রমিক ও শ্রমজীবী মানুষের মাঝে ৩৩ হাজার ৫ শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে গণস্বাস্থ্য।

করোনা মহামারী শুরু হওয়ার পর ২০২০ সাল থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে শনিবার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: মনজুর কাদির, গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, মানবসম্পদ বিভাগের সহকারী কর্মকর্তা শাহনাজ পারভীন ও সাংবাদিকদের পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফটো সাংবাদিক এসোসিয়েশন সাধারণ সম্পাদক কাজল হাজরা প্রমুখ।

গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, শুধু গত এক সপ্তাহে ঈদুল আযহা উপলক্ষে ৩ হাজার ৫ শত পরিবারকে খাদ্য উপহার দেওয়া হয়েছে। তার মধ্যে-১৪ জুলাই ঢাকা-উত্তর সিটি এলাকার তেজগাঁও থানা, মহাখালী ৭ তলা বস্তি, বনানী থানা, করাইল বস্তি, বাড্ডা সাতারকূল, রামপুরা থানা, ঢাকা দক্ষিণ সিটি এলাকার যাত্রাবাড়ী থানা, মীরাজীবাগ এলাকা ও দক্ষিণ কেরানীগঞ্জ রিভারভিউ চেকপোস্ট এলাকায় এক হাজার অসহায় পরিবারের মাঝে করোনাকালীন ত্রাণ বিতরণ করা হয়।

আজ ১৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবে ও ফটো সাংবাদিক এসেসিয়েশনে ২৫০ প্যাক, শনির আখড়া ও বাসাবোতে ২৫০ প্যাক, কাফরুলে ২০০ প্যাক, বগুড়া সায়াকান্দিতে ২৫০ প্যাক, পঞ্চগড়ে ২০০ প্যাক, নোয়াখালীতে ২০০ প্যাক, ধানমন্ডিসহ অন্যান্য এলাকা মিলে মোট তিন হাজার পাঁচশত প্যাক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: মনজুর কাদির বলেন, গণস্বাস্থ্যের খাদ্য সহায়তা আগামীতে চলবে। দুঃখী মানুষের দুর্দশা লাঘবে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ তহবিলে বিত্তবানসহ যেকোন মানুষ সাহায্য করতে পারেন। আপনারা নিজে দান করুন, অন্যকে দান করতে দান করতে উৎসাহিত করুন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা