জাতীয়

বৃহস্পতিবার থেকে কম ভাড়ায় পুলিশ বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেক: পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য কম ভাড়ায় বিশেষ বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৫টা থেকে বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসটি চলবে।

পুলিশ জানিয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্স, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম মিরপুর থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৫টায় সব বিভাগীয় শহরের উদ্দেশে একযোগে এই সার্ভিসের বাসগুলো ছেড়ে যাবে। প্রতি শনিবার দুপুর ২টায় বাসগুলো আবার ঢাকার উদ্দেশে ফিরে আসবে। পুলিশের সব সদস্য ও তাদের পরিবাবের সদস্যরা হ্রাসকৃত ভাড়ায় এই বাস সার্ভিসের সুবিধা নিতে পারবেন।

যেসব রুটে চলবে পুলিশ বাস
চট্টগ্রাম: নারায়ণগঞ্জের সাইনবোর্ড লিংক রোড, কুমিল্লা ক্যান্টনমেন্ট, সিলেট রোড, ফেনীর মহিপাল, চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন।

সিলেট: নারায়ণগঞ্জের সাইনবোর্ড লিংক রোড, ঢাকা-সিলেট হাইওয়ে, নরসিংদী পুলিশ লাইন্স, কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়ীয়া বিশ্ব রোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সিলেট পুলিশ লাইন্স।

খুলনা: নারায়ণগঞ্জের পোস্তগোলা ব্রীজ, মুন্সিগঞ্জের মাওয়া, ভাংগা (ফরিদপুর-মাদারীপুর), গোপালগঞ্জের ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ পুলিশ লাইন্স, বাগেরহাটের কাটাখালী মোড়, খুলনা পুলিশ লাইন্স।

রাজশাহী: ঢাকার নবীনগর, ঢাকার বাইপাইল, গাজীপুরের চন্দ্রা, টাঙ্গাইলের এ্যালেঙ্গা, সিরাজগঞ্জের কড্ডার মোড়, সিরাজগঞ্জের ফুড ভিলেজ, নাটোরের বনপাড়া, রাজশাহীর বানেশ্বর, রাজশাহী পুলিশ লাইন্স।

রংপুর: ঢাকার নবীনগর, ঢাকার বাইপাইল, গাজীপুরের চন্দ্রা, টাঙ্গাইরের এ্যালেঙ্গা, সিরাজগঞ্জের কড্ডার মোড়, সিরাজগঞ্জের ফুড ভিলেজ, শেরপুর (বগুড়া), বগুড়ার মহাস্থানগড়, গাইবান্ধার পলাশবাড়ী, রংপুর পুলিশ লাইন্স।

বরিশাল: নারায়ণগঞ্জের পোস্তগোলা ব্রীজ, মুন্সিগঞ্জের মাওয়া, ভাংগা (ফরিদপুর-মাদারীপুর), বরিশাল পুলিশ লাইন।

ময়মনসিংহ: উত্তরা এপিবিএন, গাজীপুর চৌরাস্তা, ময়মনসিংহ পুলিশ লাইন্স।

সিট বুকিং, টিকিটসহ বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে ০১৩২০০০১৭৪০ ও ০১৫১৬১৭১২৭৯ নম্বরে। গত ৩ জুন বিকেল থেকে বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য ঢাকা-খুলনা রুটে কম ভাড়ায় পুলিশ বাস সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হয়। গত ১৫ এপ্রিল আইজিপি হিসেবে ড. বেনজীর আহমেদের বছর পূর্তিতে রাজধানী থেকে সব বিভাগীয় শহর পর্যন্ত বাস সার্ভিসটি চালু করার উদ্যোগ নেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা