জাতীয়

বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: আধুনিক ঢাকা গড়তে দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র তৈরি কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তার মধ্যে ৩২টির কার্যক্রম সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৪ জুলাই) রাজধানীর তাতীবাজার মোড়ে বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, আমরা দক্ষিণের বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে বর্জ্য স্থানান্তর কেন্দ্র তৈরি করছি, যার কার্যক্রম এখনো বিদ্যমান রয়েছে। তার ফলশ্রুতিতে আজকে ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডকে কেন্দ্র করে তাতীবাজার মোড়ে একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্রের কাজ সম্পূর্ণ করেছি।

মেয়র বলেন, আমরা চাই না যে ঢাকা শহরের কোন উন্মুক্ত সাথে বর্জ্য পড়ে থাকুক বা কেউ ফেলে রাখুক। সেই সংস্কৃতি থেকে বের হয়ে আধুনিক ঢাকা নির্মাণে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে।

তাপস বলেন, রাস্তায় বিভিন্ন বর্জ্য পড়ে থাকার কারণে নালা-নর্দমাগুলোতে আটকে যায়। এতে পানি নিষ্কাশনে সমস্যা হয়। ফলে দীর্ঘক্ষণ রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়। আমরা এই নালা-নর্দমাগুলো দ্রুত পরিস্কার করার ব্যবস্থা করছি। পানি নিষ্কাশনের জায়গাটা পরিস্কার করে দিতে পারলে অতিভারী বৃষ্টি হলেও ৩ ঘণ্টার মধ্যে ঢাকা শহরের সব জায়গা থেকে জলাবদ্ধতা দূর হবে। এটি স্বল্পমেয়াদি কার্যক্রম হিসেবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী কার্যক্রমও চলমান রয়েছে।

ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই যাচ্ছে এ বিষয় এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে মেয়র তাপস বলে, আমরা চিরুনি অভিযান অব্যাহত রেখেছি। এ অভিযানে আমাদের ৯টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। যে বাসা বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানেই জরিমানা করা হচ্ছে। এটা একধরনের সচেতনতামূলক জরিমানা। আমরা চাই ঢাকাবাসী এগিয়ে আসুক, সবাই এগিয়ে আসলে দ্রুত ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

পেটে আসছে, মুখে আসছে না! কেন এমন হয়? 

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ, নাম বা ব্যক্তির নাম মনে না পড়ার অভিজ...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

ইরান-ওমানের কৌশলগত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দ...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা