জাতীয়

কুমিল্লা-সিলেট সড়কে ৫০ কি.মি যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৫০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার রাত থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার পর্যন্ত সড়কে যানজট চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্থ ডেক-স্ল্যাব মেরামতের কাজ চলছে। এ জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনগুলোকে শুধু সেতুর একপাশ দিয়ে চলাচল করতে বলা হয়েছে। এ ছাড়া মঙ্গলবার রাত ১০টার পর থেকে বুধবার (১৪ জুলাই) বিকেল পর্যন্ত লাঙ্গলবন্ধ সেতুর উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ অবস্থায় সড়ক বিভাগ থেকে বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনগুলোকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনগুলোকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রীজ-সরাইল- ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

এতে করে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৫০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে তীব্র যানজটের কারনে শতশত যানবাহনের চালকেরা পণ্য নিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন।

পণ্যবাহী ট্রাক চালক মাহাবুবুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রাম যাবো কিন্তু নারায়ণগঞ্জ এলাকায় ব্রিজে কাজ চলার কারণে সেই সড়কটি বন্ধ রয়েছে। ফলে বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার এই সড়ক দিয়ে এসেছি।

তিনি বলেন, সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে যানজটে পরেছিলাম। দীর্ঘ ৮ ঘণ্টায় মাত্র ২০ কিলোমিটার পথ পার হয়েছি। কখন যে চট্টগ্রামে পৌঁছাবো তা একমাত্র আল্লাহই জানেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্থ সেতুর ডেক স্ল্যাব মেরামত করা হচ্ছে। যার কারণে ব্রাহ্মণবাড়িয়া- কুমিল্লা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে আমরা হিমশিম খাচ্ছি।

তিনি বলেন, তবে লকডাউনের কারণে যাত্রীবাহী বাসসহ গণপরিবহন বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি তেমন নেই। তবে অভ্যন্তরীণ সড়কে হালকা যানবাহন বিশেষ করে প্রাইভেটকার এবং সিএনজিচালিত অটোরিকসার যাত্রীরা যানজটে পরে ভোগান্তির শিকার হচ্ছেন। বুধবার বিকেল ৩টার পর ব্রিজের মেরামত কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করছেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা