জাতীয়

পুরোপুরি নিভেছে আগুন, রাতভর চলবে লাশের খোঁজ

নিজস্ব প্রতিনিধি: সেজান জুস কারখানার আগুন সম্পূর্ণ নিভেছে বলে জানিয়েছেন, ফায়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, ষষ্ঠ তলায়ও আগুন নেই। তবে কিছু ধোঁয়া বের হচ্ছে। যেসব বস্তুতে আগুন জ্বলছিলো সেখানে পানি দিলে ধুঁয়া বের হচ্ছে। ফলে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপরেও আজ (শুক্রবার) সারারাত ও আগামীকাল (শনিবার) এ ভবনে ডাম্পিং করা হবে। সকালের ভেতরে কোথাও কারো কোনো লাশ আছে কিনা তা খুঁজে দেখা হবে।

শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টায় কারখানাটির ক্ষতিগ্রস্ত প্রতিটি ফ্লোর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন।

তিনি বলেন, এই ভবনটি পরিদর্শন করে দেখা গেছে ভবনের প্রতিটি ফ্লোরে কাখানার পাশাপাশি গোডাউন ছিল। সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ছিল। যে কারণে আগুন দ্রুত ছড়িয়েছে এবং মৃত্যু ও ক্ষয়ক্ষতি বেড়েছে। রাতের মধ্যেই পুরো ৬ তলা ভবনের ডাম্পিংয়ের কাজ শেষ হবে। ৫ তলার ফ্লোরে সার্চ করে কোন মৃতদেহ পাওয়া যায়নি। তিনি বলেন, পুরো ঘটনাটি শেষ করার আগে আগামীকাল শেষবারের মতো তল্লাশি করে অভিযান সমাপ্ত করা হবে।

এদিকে ঘটনা তদন্তে সংস্থার পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

তিনি বলেন, কারখানাটির প্রতিটি ফ্লোরের আয়তন প্রায় ৩৪ হাজার ফুট। এতো বড় ভবনে দু’টি সিড়ি দিয়ে কোনোভাবে হয় না। এখানে কমপক্ষে চারটি সিড়ি থাকা প্রয়োজন ছিলো।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

হোয়াটসঅ্যাপের ৬ দারুণ ফিচার

হোয়াটসঅ্যাপ শুধু বার্তা আদান-প্রদান নয়, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ নানা...

শিল্পকলায় তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, শুরু ৯ আগস্ট

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ৯ থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হবে তিন দিন...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নাইজেরিয়ায় অভিযানে অপহৃত ৩০৮ জনকে উদ্ধার

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সমন্বিত গোয়েন্দা অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে...

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের অংশ

এতে চাঁদের পৃষ্ঠে নতুন একটি গর্ত সৃষ্টি হয়েছে এবং বিপুল পরিমাণ ধুলা ও ধ্বংসাব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা