জাতীয়

করোনা রোধে কারফিউ-এর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের মধ্যে প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে লকডাউনে কারফিউ দেয়ার পরামর্শ দিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’।

বৃহস্পতিবার (৮ জুলাই) জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ এ আহ্বান জানায়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র পরামর্শের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ১ হতে ৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে ৫ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিধিনিষেধের সীমা ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করেছে। স্বাস্থ্যবিধি মানাতে দেশব্যাপী পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী কাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তির মুখে পড়তে হচ্ছে নাগরিকদের।

করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে চলতি জুলাই মাসের ৮ দিনেই এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪, ৪ জুলাই ১৫৩ জন, ৫ জুলাই ১৬৪ ও ৬ জুলাই ১৬৩ জন, ৭ জুলাই ২০১ জন ও ৮ জুলাই ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৯২ জনের।

করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করায় কঠোর লকডাউনে কারফিউ দেয়ার পরামর্শ দিলো জাতীয় কমিটি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা