জাতীয়

কামরাঙ্গীরচরে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় মোঃ হাসান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গলায় ছোলা জাতীয় খাবার আটকে তার মৃত্যু হয়। শিশুটির বয়স আড়াই বছর।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে মুন্সিহাট খোলামোড়াঘাট নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শিশুটির চাচা ফরহাদ হোসেন।

শিশুটির নানি জানান দুপুরে অন্যান্য শিশুর সঙ্গে খেলতে যায় হাসান। সেখানে ছোলা জাতীয় খাবার গলায় আটকে যায় তার। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত হাসান কামরাঙ্গীরচর মুন্সিহাটি খোলামোড়াঘাট এলাকার কাতার প্রবাসী ফখরুল ইসলামের ছেলে। জমজ দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

সম্প্রীতি রক্ষার আহ্বান জানালেন সরফরাজ সরফু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিশিষ্...

জামায়াত রাজনৈতিক দল নয়, একটা সমিতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মাদারীপুর-...

কারিনা-কপিলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল!

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার সামাজিক যো...

দুই শতাধিক রবিদাস পরিবারে নেই দুর্গোৎসবের আনন্দ

কুড়িগ্রামের উলিপুরে দুই শতাধিক দুঃস্থ রবিদাস পরিবা...

ছাব্বিশ মামলার আসামি ‘মেরিল সুমন’গ্রেপ্তার

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, হত্যাচেষ্টা, অস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা