রাজধানীতে যানজটের চিত্র। ছবি: সান নিউজ।
জাতীয়
লকডাউন

ষষ্ঠদিনেও রাস্তায় জনতার ঢল

জাহিদ রাকিব

মহামারি করোনা মোকাবিলায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর বিধিনিষেধের ষষ্ঠদিন চলছে। জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও কোনোভাবে থামানো যাচ্ছে না মানুষের চলাফেরা। অনেকেই রাস্তায় বেরিয়েছেন। এতে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর প্রধান সড়কগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিশেষ করে রাজধানীর শাহবাগ, রামপুরা, বাড্ডা, কারওয়ান বাজার, ধানমন্ডি, পান্থপথ এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করার মত। তবে এ সময় বেশ কিছু সড়কে আবার গাড়ি ও মানুষের যাতায়াত ছিলো সীমিত।

রাজধানীর রামপুরা এলাকায় সকাল থেকে ব্যক্তিগত ও রিক্সার উপস্থিত চোখে পড়ার মত। এখানে পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্ট থাকার পরও সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রামপুরার বিভিন্ন গলিতে সাধারণ মানুষকে চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যায়।

ধানমন্ডি ৩২ এ হাঁটাহাটি করছেন আলাউদ্দিন। এ সময় সান নিউজের সাথে তার কথা হয়। তিনি বলেন, বাসায় থাকতে ভালো লাগে না তাই রাস্তায় একটু হাঁটতে বের হয়েছি।

বেসরকারি ব্যাংকে চাকরি করেন নিয়াজ নিপু। তিনি সান নিউজকে বলেন, যেভাবে রাস্তায় মানুষজনের উপস্থিতি বাড়ছে, রাস্তায় রিক্সা-যানবাহনের সংখ্যা বাড়ছে- এটাকে কি লকডাউন বলা যায়? এরকম হলে সংক্রমণ কমবে কিভাবে?

রাজধানীর আরেক ব্যস্ততম এলাকা শাহবাগ। এখানে দুটি হাসপাতাল থাকায় মানুষের উপস্থিতি স্বাভাবিক সময়ে বেশী থাকে। কিন্তু জরুরি কাজ ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না, এমন বিধিনিষেধ থাকলেও এই এলাকায় জরুরি কাজ ছাড়া মানুষের উপস্থিতি চোখে পড়ে। এ সময় দেখা যায় কেউ রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করছে, আবার কেউ ডাব খাচ্ছেন।

শাহবাগ চেকপোস্টে দেখা যায় পুলিশ গাড়ি থামিয়ে গন্তব্যে যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানতে চাইছে। প্রয়োজনে কাগজপত্রও দেখছে। জরুরি পরিষেবায় নিয়োজিত ব্যক্তিরা পরিচয়পত্র দেখিয়ে গন্তব্যে যাচ্ছেন। পাশাপাশি যারা বিনাকারণে রাস্তায় বের হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছে পুলিশ।

চেকপোস্টে দায়িত্বরত রমনা জোনের ট্রাফিক বিভাগের এডিসি মো. নূর নবীর সাথে কথা হয় সান নিউজের প্রতিবেদকের। তিনি বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি যারা একদম কারণ ছাড়া বের হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।

এডিসি বলেন, এইভাবে চলতে থাকলে আমরা আরও কঠোর অবস্থানে যাবো। তিনি আরও বলেন, আমরা এত চেষ্টা করছি সাধারণ মানুষ যাতে বিনাকারণে রাস্তায় বের না হয়, তবু বিভিন্ন অজুহাতে বের হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এইভাবে মানুষ যদি বিনা কারণে রাস্তায় বের হয় তাহলে এইবারের ঢেউ মোকাবিলা করা কঠিন হয়ে যাবে। আর সরকার অসহায় মানুষের খাবারের নিশ্চিত না করলে লকডাউন দিয়ে সাধারণ মানুষকে ঘরে আটকে রাখতে পারবে না।

করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রামণের প্রেক্ষাপটে গত ১ হতে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ চালু করে সরকার। এই বিধিনিষেধকে সর্বাত্মক লকডাউন বলা হচ্ছে। সোমবার এই নিষেধাজ্ঞার সময় আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।

তবে পোশাক রপ্তানি প্রতিষ্ঠানসহ শিল্প-কলকারখানা খোলা রাখা হয়েছে। সীমিত সময়ের জন্য খোলা রয়েছে ব্যাংকও।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা