জাতীয়

ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৫ পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা বোর্ডে মামলায় অভিযুক্তদের বাদ দিয়ে নতুন পাঁচজন স্বাধীন পরিচালক নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।

কোম্পানিটির চেয়ারম্যান (আদালত নিযুক্ত) এন আই খান ছাড়া বাকি পরিচালকরা মামলায় অভিযুক্ত। এ কারণে আদালত সাতজনকে বাদ দিয়ে নতুন করে ৫ জন ব্যক্তিকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।

নিয়োগকৃত পাঁচ পরিচালক হলেন অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের সাবেক সিইও সৈয়দ আবু নাসের বখতিয়ার, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুদকের সাবেক পরিচালক শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মিটফুল করিম, ব্যারিস্টার আশরাফ আলী ও এনামুল হাসান এফসিএ।

এ পরিচালকদের নামের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে এবং প্রত্যেক বোর্ড মিটিংয়ে যোগদানের জন্য তাদের সম্মানী হিসেবে ২৫ হাজার টাকা করে দিতেও ইন্টারন্যাশনাল লিজিংকে নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ গত ১৬ জুন সংক্ষিপ্ত এ আদেশ দেয়। কিন্তু সম্প্রতি লিখিত আদেশটি প্রকাশ করা হয়েছে।

আদেশে যে সাতজনকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন বোর্ডের সদস্য মো. নুরুল আলম, নাসিম আনোয়ার, বিশ্বদেব ব্যানার্জি, নওশীরুল ইসলাম, মো. আনোয়ার কবির, ব্যারিস্টার নুরুজ্জামান ও মো. আবুল হাসান।

আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। কোম্পানিটির পক্ষে ছিলেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন।

খুরশীদ আলম খান বলেন, ‘কোর্ট কিছুর ব্যক্তির নাম দিয়ে জানতে চাইল, এদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা। সেটা দুদককে দিলাম।

‘দুদক দেখল তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। কোনো উপযুক্ত আদালত থেকে জামিন না নেওয়ার আগ পর্যন্ত তারা আইনের দৃষ্টিতে পলাতক। এ অবস্থায় তারা কোম্পানি চালাবে কীভাবে? এরপর আদালত কয়েকজন স্বাধীন পরিচালক নিয়োগ দেন।’

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক এমডি পিকে হালদারের অর্থপাচারের ঘটনায় আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। পরে কোম্পানিটির অবসায়নের জন্য আবেদন করা হয়। এরপর হাইকোর্ট গত বছরের ১৯ জানুয়ারি আদেশ দিয়েছিল।

সে সময় প্রতিষ্ঠানটির আগের চেয়ারম্যান অপসারণ করে সেখানে নতুন করে এন আই খানকে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেয়া হয়। তারই ধারাবাহিকতায় নতুন করে পাঁচজন পরিচালক নিয়োগ দেয় হাইকোর্ট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা