জাতীয়

কী কথা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, জানাননি বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সোমবার (৫ জুলাই) রাতে সাক্ষাত করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। সাক্ষাত শেষে ফিরেও গেছেন। সাংবাদিকরা জানতে চাইলেও তিনি জানাননি ‘কী কথা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।’

সোমবার রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন ধর্মভিত্তিক সংগঠনটির প্রধান। সাড়ে ১০টার দিকে বের হয়ে যান। তার সঙ্গে ছিলেন হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জিহাদী।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দেশজুড়ে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। এরপর থেকেই সংগঠনটির প্রতি চড়াও হয় সরকার।

সংগঠনটির শীর্ষ পর্যায়ের অন্তত ৫০ নেতাকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে সহিংসতার একাধিক মামলায় রিমান্ডেও নেওয়া হয়।

গ্রেপ্তার থামাতে এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনবার হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে সাক্ষাৎ করে সংগঠনটির একটি প্রতিনিধিদল। কিন্তু ধরপাকড় থামছে না। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন বাবুনগরী।

হেফাজতে ইসলামের একাধিক সূত্র জানিয়েছে, স্বাস্থ্য চেকআপের উদ্দেশে সোমবার সকালে হাটহাজারী থেকে ঢাকায় পৌঁছান বাবুনগরী। তবে তার মূল উদ্দেশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা। বৈঠকে গ্রেপ্তার হেফাজত নেতাদের মুক্তি ও কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি তুলে ধরার কথা ছিল।

সাননিউজ/এফএআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা