জাতীয়

দিল্লি পৌঁছেছে প্রধানমন্ত্রীর পাঠানো আম

কূটনৈতিক প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার পাঠানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম দিল্লি পৌঁছেছে। প্রায় তিন হাজার কেজি আম বেনাপোল, আখাউড়া এবং তামাবিল স্থলবন্দর দিয়ে পাঠানো হয়। সোমবার (৫ জুলাই) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি রংপুরের হাড়িভাঙ্গা আম ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বরাবর পাঠিয়েছেন।

হাড়িভাঙ্গা আম প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয়। ভারতে এই জাতের আম পাওয়া যায় না। তিনি শুভেচ্ছা হিসাবে ভারতের নেতাদের কাছে এই আম পাঠিয়েছেন।

রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত-বাংলাদেশ জিরো পয়েন্টে কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব রাজনৈতিক মো. সামিউল কাদের উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল ২ হাজার ৬০০ কেজি মৌসুমি আম। ২৬০টি কার্টনে করে আমগুলো ভারতে পাঠানো হয়।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা