জাতীয়

সপ্তাহে তিন দিন ভারতে যাতায়াতের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : বিশেষ অনুমতি সাপেক্ষে বাংলাদেশ ও ভারতের যাত্রীরা সপ্তাহে তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন। এ বিষয়ে রবিবার (৪ জুন) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশ হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এসে পৌঁছেছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভারতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা এখন থেকে সপ্তাহে তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন। একইভাবে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরাও বাংলাদেশ থেকে ফিরতে পারবেন এবং আসতে পারবেন। এ ছাড়া চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা আবার ভারতে যেতে পারবেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা একটি আদেশ হাতে পেয়েছি। ওই আদেশে বলা হয়েছে, প্রতি সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতে পাসপোর্টধারী যাত্রীরা আসা-যাওয়া করতে পারবেন। তবে এই দুই দেশের বিশেষ অনুমতি ছাড়া কেউ যাওয়া-আসা করতে পারবেন না।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন থেকে গত ২৯ জুন এক সিদ্ধান্তে জানানো হয়েছে, এখন থেকে ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকেরা অনুমোদিত স্থলবন্দরগুলো দিয়ে (হিলি, বেনাপোল, আখাউড়া, সোনামসজিদ, দর্শনা ও বুড়িমারী সীমান্ত) সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা