জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৩৭

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৪ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭ হাজার ৭৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ গ্রাম ২১ পুরিয়া হেরোইন, ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩১ বোতল ফেনসিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাহাড়ের বুকেও ফুটল ফুল

রুক্ষ পাহাড় আর শুষ্ক মরুদ্যানের পরিচিতি ভেঙে তুষারাবৃত লাদাখ এবার সেজে উঠেছে...

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা