জাতীয়

বৃহস্পতিবার থেকে সারাদেশে গণটিকা

নিজস্ব প্রতিবেদক : চীনের সিনোফার্মের গণটিকাদান কার্যক্রম সারাদেশে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পূর্বের ন্যায় টিকাদান কার্যক্রম শুরু হবে।

বুধবার (৩০ জুন) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে অধিদফতরে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শামসুল হক।

সারাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল এবং সৈয়দপুর সদর হাসপাতালে এই টিকাদান করা হবে।

রাজধানীতে ইতোপূর্বে ৪৮টি কেন্দ্রে টিকাদান করা হলেও এ মুহূর্তে ৮টি বাদে ৪০টি কেন্দ্রে একই নিয়মে টিকাদান কার্যক্রম চালু হবে।

সচিব মো. শামসুল হক জানান, আজ (৩০ জুন) থেকে করোনার টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন পুনরায় শুরু হচ্ছে। নতুন করে রেজিস্ট্রেশন করেও মানুষ সিনোফার্মের টিকা নিতে পারবেন।

সিনোফার্মের টিকাদানের ক্ষেত্রে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং, আইএইচটি, ম্যাটস ও মিডওয়াইফ এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের তালিকাভুক্ত শিক্ষার্থী, পুলিশ ও সম্মুখ সারির কর্মীরা এ টিকা প্রদানে অগ্রাধিকার পাবেন। যারা আগে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারেননি তারাও এসব কেন্দ্রে টিকা নিতে পারবেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা