জাতীয়

বসছে ডিজিটাল কোরবানির হাট

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের মতো এবারও অনলাইনে ‘ডিজিটাল কোরবানির হাট’ বসানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সংস্থাটি ই-কমার্স অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসােসিয়েশনের (বিডিএফএ) সঙ্গে একটি চুক্তি করেছে।

চুক্তি অনুযায়ী, ডিজিটাল হাটের মাধ্যমে বিক্রি হওয়া কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ, পশু সংরক্ষণের নিরাপত্তা প্রদান, পর্যাপ্ত পানি, পয়ােনিষ্কাশন, বিদ্যুৎ, পরিচ্ছন্নতাকর্মী নিয়ােগ এবং পশু চিকিৎসক নিয়ােগের বিষয়গুলাে ডিএনসিসি নিশ্চিত করবে।

ডিএনসিসি, ই-ক্যাব ও বিডিএফ-এর যৌথ ব্যবস্থাপনায় এবং বাণিজ্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ ও এটুআইয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল পশুর হাট বসবে। হাটের ওয়েব ঠিকানা www.digitalhaat.net।

করোনা পরিস্থিতিতে হাটের সংখ্যা কমতে পারে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মাে. মােজাম্মেল হক।

সান নিউজ/ আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা