জাতীয়

জুলাইয়ের শুরুতে ২০ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: উজানে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, হচ্ছে বাংলাদেশেও। ফলে উজান থেকে ঢল এসে বাংলাদেশে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা অববাহিকায় পানি দ্রুত বেড়ে চলেছে। পূর্বাভাসে বলা হচ্ছে, জুলাইয়ের প্রথম সপ্তাহেই অন্তত ২০ জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দেবে।

এই পূর্বাভাস দিয়েছে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

প্রতিবছরের মতো এবারও উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা বেশি বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকাতেও বন্যা দেখা দিতে পারে। তবে এ বন্যা গত বছরের মতো দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা কম।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূইয়া বলেন, প্রতিবার জুলাইয়ের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চলে বন্যা হয়। এবারও হতে যাচ্ছে। এক সপ্তাহের বেশি এ বন্যা স্থায়ী হবে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। তবে বৃষ্টিপাতের ওপর স্থায়িত্বকাল নির্ভর করবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ভারতের অরুণাচল, আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ থেকে নেমে আসা উজানের পানিতে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়বে। জুলাইয়ের প্রথম সপ্তাহে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এই সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, নওগাঁ ও নাটোরের নিম্নাঞ্চলে বন্যা হতে পারে।

একই সময়ে দেশের উত্তরাঞ্চলেরে তিস্তা ও ধরলা নদীর পানিও বাড়তে পারে। তিস্তার পানি কয়েকটি জায়গায় বিপৎসীমা অতিক্রম করে অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

ভারতের বিহার ও উত্তর প্রদেশের কিছু কিছু স্থানে মাঝারি ও ভারী বৃষ্টির কারণে গঙ্গার পানি বাড়তে পারে। এর ফলে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বেড়ে পদ্মায় এসে পড়ে কয়েকটি জায়গায় বিপৎসীমা অতিক্রম করবে। এ সময়ে দেশের মধ্যাঞ্চলের রাজবাড়ি, ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা হতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা