জাতীয়

মোটরসাইকেলে শুধু চালক থাকার অনুরোধ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মোটরসাইকেলে শুধু চালক থাকার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির পক্ষ থেকে সোমবার (২৮ জুন) রাতে এ অনুরোধ জানানো হয়।

ডিএমপি জানায়, মোটরসাইকেলে চালকের সঙ্গে অপর কাউকে রাইড শেয়ার করতে দেখা যাচ্ছে। অনেকে পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। এতে একই হেলমেট বারবার ভিন্ন ভিন্ন ব্যক্তি ব্যবহার করছেন। ফলে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজনে অন্য আরোহী না নিয়ে মোটরসাইকেলে চলাচল করার বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ করা হচ্ছে।

সোমবার (২৮ জুন) থেকে করোনার সংক্রমণ রোধে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন কার্যকর হয়েছে। লকডাউন চলবে বুধবার (৩০ জুন) পর্যন্ত।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার (২৭ জুন) বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে সাতদিন সর্বাত্মক লকডাউন শুরু হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা