বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু -ফাইল ছবি
জাতীয়
মগবাজারে বিস্ফোরণ

সংসদে জ্বালানি প্রতিমন্ত্রীর ব্যাখ্যা দাবি

নিজস্ব প্রতিবদক: রাজধানীর মগবাজারের বিস্ফোরণের ঘটনায় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছে ব্যাখ্যা দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেছেন।

মুজিবুল হক বলেন, দুঃখের সাথে জানাচ্ছি যে গত রাতে মগবাজারে মনে হয় সিলিন্ডার (পত্রিকার ভাষ্য অনুযায়ী) বিস্ফোরিত হয়ে শিশুসহ প্রায় ৭ জন লোক মারা যায়। আরও অনেকেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, ঢাকা শহরে যে সমস্ত হোটেল-রেস্তোরাঁ আছে, এইগুলোতে যে গ্যাস ব্যবহৃত হয়, গ্যাসের যে সিলিন্ডার বা স্টোভ আছে, এগুলো কখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শনের মাধ্যমে ইন্সপেকশন করা হয় কি না এই প্রশ্ন এবার সামনে আসছে। কারণ, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন প্রাইভেট গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে।

জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, আমি জ্বালানি প্রতিমন্ত্রীকে অনুরোধ করবো গতরাতে যে ঘটনাটা ঘটলো, এটা আসলেই যদি গ্যাসের কারণে হয়ে থাকে, এইখানে যে গ্যাসের এতোবড় একটা ‘স্টোর’ ছিল এটা কী অবস্থায় ছিল? সারাদেশে যে সমস্ত জায়গায় গ্যাসের সিলিন্ডার ব্যবহৃত হয় বা যেখানে মজুদ করা হয় সেগুলোতে প্রয়োজনীয় ইন্সপেকশন হয় কি না, যদি না হয় তাহলে এটা যাতে করা হয়।

তিনি বলেন, যাদের কারণে এই দুর্ঘটনা হলো, যে হোটেল বা রেস্তোরাঁর কারণে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাধ্য করা হবে কি না, এই বিষয়ে একটি বিবৃতি যাতে জ্বালানি প্রতিমন্ত্রী দেন, সেই দাবি রাখছি।

আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেন, গত বছরে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে অনেক মানুষ মারা গিয়েছিলেন। অনেক মানুষ আহত হয়েছিলেন, যাদের দীর্ঘদিন চিকিৎসা দিতে হয়েছিল। গতকাল মগবাজারের মতো ব্যস্ততম জায়গায় যে দুর্ঘটনাটি ঘটেছে এর দায় সরকারকেই নিতে হবে।

এই সংসদ সদস্য বলেন, গতকালের ঘটনায় অনেকগুলো বাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই ক্ষতির দায় কার? কে নেবে এর দায়?

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই এই বিভাগকে কঠোরভাবে নির্দেশ দিতে হবে। যারা বেআইনি গ্যাস সংযোগ নিচ্ছে, যারা বেআইনি বিদ্যুৎ সংযোগ নিচ্ছে... এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রতিনিয়ত এইভাবে মানুষ মরবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্প ট্রাক, ভোগান্তিতে পথচারী 

মাদারীপুরের শিবচরে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভাবে বালু ও মাটি ব্যবসায়ীদের অবৈ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা