জাতীয়

বাংলাদেশের মানুষদের গড় আয়ু বেড়েছে

সান নিউজ ডেস্ক : আগের চেয়ে বেড়েছে বাংলাদেশের মানুষের গড় আয়ু। এখন দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর ৮ মাস। মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার।

সোমবার (২৮ জুন) পরিসংখ্যান ব্যুরো এসব তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান ব্যুরো জানায়, নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর আর পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার। দেশে শিক্ষার হার বেড়ে ৭৫%। কমেছে শিশু ও মাতৃ মৃত্যুহারও।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২০’ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে। এমএসভিএসবি তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ প্রতিবেদনটি তৈরি করা হয়।

সোমবার রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা