জাতীয়

দশ কয়লা বিদ্যুৎ প্রকল্প বন্ধের সিদ্ধান্ত

সান নিউজ ডেস্ক: দশটি কয়লা বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সময়মতো উৎপাদনে আসতে না পারায় প্রকল্পগুলো বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র-বিবিসি

যে দশটি বিদ্যুৎ প্রকল্প বাদ দেয়া হয়েছে তার মধ্যে পাঁচটির উৎপাদন ক্ষমতা ছিল ১২শ মেগাওয়াটেরও বেশি। বিদ্যুতের বিষয়ে ২০১০ সালে নেয়া মাস্টারপ্ল্যান অনুযায়ী পর্যায়ক্রমে প্রতি ৫ বছর পর পর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রোববার সম্মেলনে জানিয়েছেন সময়মতো কাজ শেষ না করতে পারায় প্লান্টগুলো বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন "আমরা যদি সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ চাই, তাহলে আমাদেরকে বিশ্বের জ্বালানি প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে"।

বাতিল করা প্রকল্পগুলো হলো- পটুয়াখালী ৬৬০x২ মেগাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট, উত্তরবঙ্গ ১২০০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্লান্ট। মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট। ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক কেন্দ্র। চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট। খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। মহেশখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট। মহেশখালী ১৩২০ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রাসুপার কোল পাওয়ার প্লান্ট এবং সিপিজিসিবিএল ১২০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট।

পরিবেশ নিয়ে কাজ করা আন্দোলন কর্মীদের একজন লুনা নুর বলেছেন, "রামপালের দাবি থেকে আমরা এখনো সরে আসিনি, তারপর এখনকার সিদ্ধান্তের পিছনে যদি ব্যবসা বা অন্য কোন স্বার্থ থাকে থাকে তাহলে আমরা আমাদের আন্দোলন আবার শুরু করবো" বলেন তিনি।

কয়লা পরিবেশের জন্য ক্ষতিকর বলে সরকারের ওই পরিকল্পনা সংশোধনের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠন। বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোরও পরামর্শ ছিল তাদের। গত কয়েক বছরে আন্তর্জাতিক অনেক দাতা সংস্থাও এ বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করেছে।

জ্বালানী বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলছেন প্রকল্পগুলো সময়মত উৎপাদন শুরু করতে না পারার পিছনে কয়েকটি কারণ রয়েছে। তিনি বলেন "অর্থায়ন একটা বড় কারণ। এছাড়া আমদানি অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সরকার দীর্ঘদিন ধরে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে"।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা