জাতীয়

সংসদ বসছে আজ

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ বিরতির পর আজ সোমবার (২৮ জুন) সংসদের মুলতবি বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে।

গত ২ জুন স্বাস্থ্যবিধি মেনে বাজেট অধিবেশন শুরু হয়। ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে ৩ জুন ২০২১-২২ অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এরপর ৬ জুন থেকে বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা শুরু হয়। ৭ জুন সম্পূরক বাজেট পাসের পর ১৪ জুন পর্যন্ত মুলতবি রাখা হয় সংসদ। ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত সংসদে সাধারণ আলোচনা হয়। এরপর টানা ১০ দিনের জন্য বৈঠক মুলতবি করা হয়।

সোমবার সংসদের বৈঠকে একাধিক বিল উত্থাপনসহ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা হবে। ২৯ জুন অর্থবিল ও ৩০ জুন বুধবার মূল বাজেট পাস হবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা