জাতীয়

বাজেট ছোট হলেও দৃষ্টিভঙ্গি বড়

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের বাজেটের আকার ছোট হলেও দৃষ্টিভঙ্গি অনেক বড়। নৌখাতের কর্মকাণ্ডে মানুষের আগ্রহ বেড়েছে। জনগণ আমাদের কর্মকাণ্ডে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও অসন্তুষ্ট নয়। এ অর্জন সকলের কর্মকাণ্ডের ফল। এ অর্জন ধরে রাখতে আরও ভালো করতে হবে।

রোববার (২৭ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে এর অধিনস্থ ১১টি দপ্তর/সংস্থার ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

১১টি দপ্তর/সংস্থার ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) মন্ত্রণালয়ের সভাকক্ষে সরাসরি এবং অনলাইনে স্বাক্ষরিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী মন্ত্রণালয়ের পক্ষে এবং দপ্তর/সংস্থা প্রধানগণ নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ঢাকায় অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বাস্থবক) এর প্রধানগণ সরাসরি এবং ঢাকার বাইরে অবস্থিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক), মোংলা বন্দর কর্তৃপক্ষ (মোবক), পায়রা বন্দর কর্তৃপক্ষ (পাবক), বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), বাংলাদেশ মেরিন একাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইনসটিটিউট (এনএমআই) ও নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর-এর প্রধানগণ জুমস এপস-এর মাধ্যমে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ এম তাজুল ইসলাম, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, বাস্থবক’র চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, চবক’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, মোবক’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, পাবক’র চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল, বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সাব্বির মাহমুদ, মেরিন একাডেমীর কমান্ডেন্ট সাজিদ হোসেন, এনএমআই’র অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল এবং নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর-এর পরিচালক মো. জসিমউদ্দিন এপিএ-তে স্বাক্ষর করেন।
সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা