জাতীয়

তিন মাছের দাম ৫৫ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: পদ্মা ও যমুনা থেকে ধরা পড়া দুটি পাঙাশ ও একটি কাতলা মাছ ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে পাঙাশ দুটি ৩২ হাজার ৮০০ ও কাতলা মাছটি ২২ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।

রোববার (২৭ জুন) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছ তিনটি বিক্রি হয়েছে।

আজ ভোরের দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে জাহিদ হোসেন জাল ফেলে একটি বড় পাঙাশ ও একটি বড় কাতলা মাছ পান। মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছবাজারে নিয়ে আসেন তিনি। ওজন মেপে দেখা যায়, পাঙাশ ও কাতলা দুটির ওজন প্রায় ১৬ কেজি করে। এরপর মাছ দুটি নিলামে তোলা হলে এক হাজার ২০০ টাকা কেজি দরে ১৯ হাজার ২০০ টাকায় পাঙাশ আর এক হাজার ৩০০ টাকা কেজি দরে ২০ হাজার ৮০০ টাকায় কাতলা মাছটি কিনে নেন শাকিল-সোহান মাছের আড়তের স্বত্বাধিকারী শাহজাহান শেখ।

একই বাজার থেকে এক হাজার ১০০ টাকা কেজি দরে ১১ হাজার টাকায় ১০ কেজি ওজনের আরেকটি পাঙাশ মাছ কেনেন শাহজাহানের ব্যবসায়িক অংশীদার নুরু শেখ। দুই মাছ ব্যবসায়ী জানান, তাঁরা মাছ তিনটি ঢাকার দুই পার্টির কাছে ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন। এর মধ্যে ১৬ কেজি ওজনের পাঙাশটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে এবং ১৬ কেজি ওজনের কাতলা মাছটি এক হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। অন্যদিকে এক হাজার ২০০ টাকা কেজি দরে অপর পাঙাশটি বিক্রি হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, কয়েক দিন আগে নদীতে বেশ কয়েকটি বড় বাগাড় মাছ ধরা পড়েছিল। তিনটি বড় আকারের পাঙাশ ও কাতলা মাছ ধরা পড়া আনন্দের খবর।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা