জাতীয়

‘তথ্যপ্রবাহের সুবর্ণ সময় পার করছে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘তথ্যপ্রবাহ ও প্রযুক্তির এক সুবর্ণ সময় অতিক্রম করছে বাংলাদেশ। আজকের ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে করোনা মহামারিকালেও প্রযুক্তির সাহায্যে একে অপরের সঙ্গে সবাই যুক্ত থাকতে পারছে। স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোববার (২৭ জুন) রাজধানীতে আজকের পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় পত্রিকাটির শুভ উদ্বোধন করেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে পত্রিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া অবাধ সংবাদ প্রচার করছে। আজকের পত্রিকার যাত্রা সাহসী একটি পদক্ষেপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত দেশের দিকে আমাদের যে অগ্রগতি, তা আজকের পত্রিকার মধ্য দিয়ে ফুটে উঠবে। গণমানুষের কথা তাদের মুখপাত্র হয়ে আজকের পত্রিকায় প্রকাশিত হবে।

তিনি বলেন, বিশ্বের আনাচে-কানাচের বিভিন্ন খবর একত্রিত করে চলমান ঘটনাবলী উপস্থাপনের মাধ্যমে সবাইকে অবগত করে গণমাধ্যম। বর্তমানে সামাজিক মাধ্যমের যে ব্যাপক প্রসার, তার মধ্য দিয়েও অনেক ধরনের ইস্যু চ্যালেঞ্জ হিসেবে নতুনভাবে আর্বিভূত হচ্ছে। এক্ষেত্রে আজকের পত্রিকা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে কার্যকরভাবে সহায়তা করবে।

আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা