জাতীয়
আকাশপথ খোলা

বন্ধ বাস-ট্রেন-লঞ্চ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ঢাকার চারপাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ সাত জেলায় কঠোর লকডাউন (বিধিনিষেধ) চলছে। এ অবস্থায় ঢাকার সঙ্গে সারা দেশের জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। যোগাযোগের একমাত্র উপায় এখন উড়োজাহাজ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানয়েছে, সড়ক-রেল-নদীপথে রাজধানীকে বিচ্ছিন্ন করে ফেলা হলেও আপাতত বিমান চলাচল চালু থাকবে।

বেবিচক জানায়, ‘এখনো পর্যন্ত ফ্লাইট বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা আরেকটু সময় নেব।’

বিমান চলাচল অব্যাহত রাখা হলেও সাবধানতা অবলম্বন করা হচ্ছে বলে জানালেন বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান।

তিনি বলেন, ‘আমরা বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলছি। কোনো অসুস্থ যাত্রীকে আমরা ফ্লাইটে চলাচলের অনুমতি দিচ্ছি না।

‘এরপর আমাদের প্রবাসী কর্মীদের বিদেশে তাদের কর্মস্থলে যোগ দেয়ার বিষয়গুলো রয়েছে। এখন সব দিক বন্ধ করে দিলে তারা সমস্যায় পড়বেন। তাই আপাতত এই একটি পথ তাদের জন্য খোলা রাখা হয়েছে। আমরা এয়ারলাইনসগুলোকে ফ্লাইটে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছি।’

মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া লকডাউন ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।

সদরঘাট থেকে বন্ধ রয়েছে দক্ষিণাঞ্চলের সব লঞ্চ চলাচল। এর ফলে কার্যত দক্ষিণাঞ্চলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকা।

অপরদিকে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী দূরপাল্লার বাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি।

এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সঙ্গে সারা দেশের রেল চলাচলও বন্ধ ঘোষণা করে রেল বিভাগ।

লকডাউন চলাকালে সার্বিক কার্যাবলি চলাচল (জনসাধারণের চলাচলসহ) সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় শুধু আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন-কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা