ফাইল ফটো
জাতীয়

মধ্যরাত থেকে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় রাজধানী থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) মধ্যরাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, আজ রাত ১২টার পর ঢাকা থেকে সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রমণ ছড়ানো ঠেকাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২১ জুন) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে লকডাউনের আওতায় থাকা ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার রেলস্টেশনে ট্রেন থামবে না। মূলত গাজীপুর ও নারায়ণগঞ্জে স্টেশনে ট্রেন থামতে হয়, সেসব স্টেশনে থামবে না। যেসব জেলায় রেলস্টেশন আছে এবং লধ্যকডাউন করা হয়েছে সেসব স্টেশনেও থামবে না।

মঙ্গলবার সকাল থেকে ঢাকা থেকে গাজীপুরের টঙ্গী ও জয়দেবপুর হয়ে যে সব আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো ওই স্টেশনে থামেনি। নারায়ণগঞ্জ হয়ে চলে শুধু মেইল ও লোকাল ট্রেন। করোনার কারণে এসব ট্রেন বন্ধ রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর : এরদোগান

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

কেরানীগঞ্জে রাজউকের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা