ফাইল ছবি
জাতীয়

‘টিকার নামে মুলা দেখাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন বলেছেন, করোনার টিকা দেয়ার নামে সবাই মুলা দেখাচ্ছে। অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর পণ্ডিতরা কত কথা বলছে।

তিনি বলেন, জি-৭ দেশগুলো বলেছে তারা ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দেবে। এই নিয়ে শুধু গল্পই শুনছি। তবে দেয়ার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছে না।

মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সবাই আমাদের কাছে বিক্রি করার জন্য আসছে। একটা মজার ঘটনা ঘটেছে। আমেরিকার অনেক ব্যক্তিবিশেষ জানিয়েছেন, অমুক লোক অনেক টিকা দিতে পারবেন। তারা রাশিয়ান টিকার ডিলারশিপ পেয়েছে কিন্তু রাশিয়া সরকার জানিয়েছে তাদের কোনো ডিলারই নাই।

বাংলাদেশের টিকা সংকটের সমাধান কিভাবে হবে এমন প্রশ্নে তিনি বলেন, সবচেয়ে বড় সমাধান যখন আমরা নিজেরা টিকা তৈরি করবো। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে। তাদের যত জনসংখ্যা, তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে। টিকা এখন দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। অনেকে বলে টিকা দেবো কিন্তু কেউ দেয় না।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা