জাতীয়

ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সাত জেলায় লকডাউন ঘোষণার কারণে ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত ঢাকা থেকে সব ধরনের দূরপাল্লার বাস বন্ধ থাকবে। একই সঙ্গে দূরপাল্লার কোনো বাস ঢাকায় প্রবেশ করতে পারবে না।

এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে দেশের সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নয়দিন এসব জেলা একরকম ‘ব্লকড’ থাকবে। সোমবার (২১ই জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

লকডাউন ঘোষিত জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। এসব জেলায় ৩০ জুন পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না। বাজার-শপিংমল বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে (জরুরি সরকারি অফিস ছাড়া)।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

পঞ্চগড়ে ৬,৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

পঞ্চগড় সীমান্তে অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভা...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

ধ্বংসের পথে ফুলবাড়ীর নাওডাঙ্গা জমিদারবাড়ি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে অবস্...

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এক...

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

কুড়িগ্রামের রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা