জাতীয়
ইসির সংবাদ সম্মেলন

‘ইউপি ভোট ভালো হয়েছে’

নিজস্ব প্রতিবেদক: মরণব্যাধি করোনাভাইরাসের মধ্যে এবার অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ধাপে ইউপি, দুটি পৌরসভার ভোটগ্রহণ। দুই-একটি ঘটনা ছাড়া ভোটগ্রহণ ভালো হয়েছে বলে মন্তব্য করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সোমবার (২১ জুন) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এবারে প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি), দুটি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের ভোটগ্রহণ হয়েছে।

সচিব বলেন, ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। এ নির্বাচনকে কেন্দ্রে করে প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরেই দুইজন নিহতের ঘটনা ঘটেছে। তবে কোনো মৃত্যুই কাম্য নয়।

তিনি বলেন, ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া, বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু প্রার্থীদের নিজেদের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ায় নিহত হয়েছে, তাই প্রার্থীরাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। ভবিষ্যতে আর কী কী ব্যবস্থা গ্রহণ করলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না, তা পর্যালোচনা করা হবে বলেও জানান ইসি সচিব।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে সারাদেশে অনুষ্ঠিত নির্বাচন মনিটরিং করা হয়েছে। এছাড়া মিডিয়ায় যেসব খবর প্রচারিত হয়েছে তার ওপর ভিত্তি করেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লক্ষ্মীপুর-২ আসনে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

স্থগিত থাকা নির্বাচন ঈদের আগে অনুষ্ঠিত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, কমিশন এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।

ইউপির পরবর্তী ধাপের নির্বাচনের বিষয়েও কমিশন সভায় আলোচনার মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।

২০৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও দুইটি পৌরসভায় সাধারণ এবং লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা