জাতীয়
কঠোর লকডাউন

ট্রেন থামবে না ৭ জেলায়

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময় এই সাত জেলার অন্তর্গত কোনো জায়গায় ট্রেন থামবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

সোমবার (২১ ই জুন) রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্যে যেতে যদি কোনো লকডাউন এলাকা পড়ে সেখানে ট্রেন থামবে না, যাত্রীও উঠানো এবং নামাবে হবে না। লকডাউন এলাকা ক্রস করে ট্রেন গন্তব্যে যাবে।

তিনি বলেন, একইভাবে অন্যান্য এলাকার জন্যও এই বিধি মেনে ট্রেন চালানো হবে। লকডাউন এলাকার রেলস্টেশনসমূহ বন্ধ থাকবে।

লকডাউনের আওতাভূক্ত জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা