জাতীয়

রোজিনার মুক্তি দাবি: বিকালে নাগরিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: কারাগারে আটক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার, তাকে নির্যাতনকারীদের বিচার এবং উপনিবেশিক অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বেশ কয়েকটি দাবিতে শনিবার (২১ মে) বিকালে রাজধানীর শাহবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিকাল ৪টায় এ নাগরিক সমাবেশের আয়োজক ভাসানী অনুসারী পরিষদ।

সমাবেশে বক্তব্য দেবেন দেশের প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন, গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক পারভীন হাসান, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আলোকচিত্রী শহিদুল আলম, লেখক নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, অধ্যাপক ড. আসিফ নজরুল, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ইসতিয়াক আজিজ উলফাত, মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতির সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, রাষ্ট্র চিন্তার সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইউম, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম ইনামুল হক, ব্যারিস্টার সাদিয়া আরমান, কবি হাসান ফকরী প্রমুখ।

নাগরিক সমাবেশ পরিচালনা করবেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু। সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা