জাতীয়

ফিলিস্তিন সংকট সমাধানে জাতিসংঘের প্রতি আহ্বান বাংলাদেশের 

সাননিউজ ডেস্ক: ইসরায়েল কয়েকদিন ধরেই ফিলিস্তিনের ওপর হামলা চালাচ্ছে। দ্রুত সময়ে ফিলিস্তিন সংকট সমাধানের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৬ মে) ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী পরিষদের জরুরি ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

ফিলিস্তিনের বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা বিষয়ে ওআইসির নির্বাহী পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ জাতিসংঘের প্রাসঙ্গিক রেজুলেশন, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টার রোডম্যাপ মেনেই ফিলিস্তিনি ইস্যুতে ব্যাপক ও টেকসই সমাধানে বিশ্বাসী।

তিনি বলেন, ‘জাতিসংঘের প্রধান অঙ্গ হিসাবে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আল-কুদস আল শরিফ এবং দখলকৃত জমিতে সহিংসতা ও সুরক্ষা লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করা উচিত।’

গত এক সপ্তাহে অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরসহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ গেছে প্রায় ২০০ মানুষের। তাদের মধ্যে অনেক শিশুও আছে। সবচেয়ে বেশি হামলা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা আল কুদস মসজিদ প্রাঙ্গণে, যা মাসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস নামে পরিচিত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মনে করে, নিরীহ বেসামরিক নাগরিক হত্যার ন্যায্যতা প্রমাণ করতে পারে, এমন কোনো অজুহাত নেই। ইসরাইল যেকোনো যুক্তি ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সাধারণ ও মানবাধিকার লঙ্ঘন করছে। এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত ও সমর্থনযোগ্য হতে পারে না।’

ওআইসির সব সদস্য রাষ্ট্রকে শক্তভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে মানবতার জন্য কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠির বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী ওই চিঠিতে উল্লেখ করেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের চুক্তি অনুযায়ী একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন আছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা