জাতীয়

সিঙ্গাপুর ভ্রমণে বাংলাদেশিদের নিষেধাজ্ঞা জারি

সাননিউজ ডেস্ক: বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর।

শুক্রবার (৩০ এপ্রিল) দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্স এমন কথা জানিয়েছে।

এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া।

চার দেশের ওপর সিঙ্গাপুরের এ ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ২ মে (রোববার) থেকে কার্যকর হবে। ‘দীর্ঘমেয়াদি পাস হোল্ডার’ ছাড়া ‘শর্ট টার্ম’ যেসব ভ্রমণকারী বিগত ১৪ দিন এসব দেশে অবস্থান করেছেন তারা সরাসরি কিংবা ট্রানজিট হয়ে সিঙ্গাপুরে ঢুকতে পারবেন না।

দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্সের উপপ্রধান লরেন্স অং জানিয়েছেন, আগে থেকে সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরে ঢোকার আগাম অনুমতি নিয়েছেন, তাদের ক্ষেত্রেও আগামী রোববার থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এছাড়া সম্প্রতি এই চার দেশ সফর করেছেন, এমন যারা এখন সিঙ্গাপুরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন ও আগামী ৩ মে যাদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার কথা, তাদেরকেও সরকার কর্তৃক নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে আরও ৭ দিন থাকতে হবে।

আর যারা আগামী ২ মে নিষেধাজ্ঞা কার্যকরের আগেই সিঙ্গাপুরে প্রবেশ করবেন, তাদেরকে সেখানে যাওয়ার পরপরই একবার, পরে ১৪ দিনের কোয়ারেন্টাইনের শেষদিনে একবার এবং ২১ দিনের কোয়ারেন্টাইন শেষে আরও একবার পিসিআর টেস্ট করাতে হবে।

লরেন্স অং জানিয়েছেন, ভারতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি এবং এর প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক তিন লক্ষাধিক রোগী শনাক্ত হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা