জাতীয়

বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ান : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: করোনা সংকটকালে অসহায় মানুষের পাশে বিত্তবানদেরও দাঁড়ানোর আহ্ববান জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, করোনাকালে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে করোনায় প্রায় আড়াই কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছেন। তাই তাদের পাশে বিত্তবানদের দাঁড়ানো জরুরী হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব বলেন।

জিএম কাদের বলেন, করোনাকাল চলছে, তার ওপর রমজান ও ঈদ আসন্ন, এতে ভালো নেই সাধারণ মানুষ। কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালিয়ে রিক্ত হয়ে পড়েছেন। কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকেই মূল উদ্যোগ নিতে হবে।

জাপা চেয়ারম্যান আরও বলেন, আমাদের প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন। তাই পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীকে অসহায় মানুষের পাশে থাকতে হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা