জাতীয়

শিক্ষা মন্ত্রণালয়ের ১০ কর্মচারীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্দেশ অমান্য করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের ১০ জন কর্মচারী গ্রামের বাড়িতে থাকায় তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ সচিব (প্রশাসন) রোকসানা রহমান তাদের শোকজ দিয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত রোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল থেকে চলছে লকডাউন। এ সময়ে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করায় সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এ সময় কোনো কর্মকর্তা কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানিয়ে প্রজ্ঞাপন দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

শোকজের চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকার ১৪ এপ্রিল থেকে ২১এপ্রিল এবং তার অনুবৃত্তিক্রমে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে। এ সময়ে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে মর্মে ঘোষণা করে। কিন্তু এ সময়ে সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন মর্মেও ঘোষণা করা হয়। সরকারের এ আদেশ অমান্য করে আপনারা কর্মস্থল ত্যাগ করে নিজ গ্রামের বাড়িতে গেছেন যা, সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণ এবং শাস্তিযোগ্য অপরাধ। এ অসদাচরণের অপরাধে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ আগামী ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।

শোকজ খাওয়া কর্মচারীরা হলেন, উচ্চমান সহকারি কাম কম্পিউটার অপারেটর মো. আকরাম হোসেন, ক্যাটালগার মো. এহসানুল, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষিরিক মুন্নি আফরোজ, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষিরিক তাসলিমা আক্তার, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোস্তফা কামাল, অফিস সহায়ক রুমা আক্তার, জুয়েল, সোবাহান আলী ও দেলওয়ার হোসেন।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা