জাতীয়

লকডাউনে সেনা চেয়ে সরকারকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেয়া লকডাউন কার্যকরে সেনা মোতায়েন চেয়ে একটি আইনি (লিগ্যাল) নোটিশ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু মঙ্গলবার (২৭ এপ্রিল) এ নোটিশ পাঠান।

সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে করোনা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিল্ড হাসপাতাল স্থাপনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

এতে বলা হয়, করোনা মহামারির হাত থেকে দেশের মানুষের জীবন রক্ষায় সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় ৩ সপ্তাহ ধরে দেশে লকডাউন চলমান রয়েছে। কিন্তু আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পাই যে, শহরগুলোতে যথাযথভাবে লকডাউন পালিত হচ্ছে না এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে প্রতিপালন না করার প্রবণতা মানুষের চলাফেরায় পরিলক্ষিত হচ্ছে। ফলে দেশে কার্যত লকডাউন কার্যকর হচ্ছে না এবং করোনার সংক্রমণ ও মৃত্যুর হারও অপেক্ষাকৃত কমছে না।

নোটিশে আরও বলা হয়েছে, সেনাবাহিনীই পারে দেশে কার্যকর লকডাউন পালনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। এছাড়া দেশে দিনের পর দিন যে হারে করোনায় আক্রান্ত রোগী বেড়ে চলেছে এবং যে পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, তাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে কর্তব্যরত ডাক্তার ও নার্সরা হিমশিম খাচ্ছেন। এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের সব উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে ফিল্ড হাসপাতাল তৈরি করে করোনা রোগীদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা জনস্বার্থে সময়ের দাবি।

নোটিশে জাতিকে করোনা থেকে রক্ষায় কার্যকর লকডাউন বাস্তবায়নে ৭২ ঘণ্টার মধ্যে সেনা মোতায়েন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে উপজেলা, জেলা, মহানগরে ফিল্ড হাসপাতাল স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে উপযুক্ত প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা