জাতীয়

মামুনুল ইসলাম ও রাষ্ট্রের জন্য হুমকি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মামুনুল হক হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করেছেন। এ অধিকার তাকে কে দিয়েছে? এটা যদি অন্য কোনো লোক করতেন, তাহলে হেফাজতের নেতারা কী করতেন?

ড. হাছান মাহমুদ বলেন, মামুনুল হক সাম্প্রতিক সময়ে যে কর্মকাণ্ড করেছেন এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এগুলো দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি। একইসঙ্গে ইসলামের জন্যও হুমকি স্বরূপ। মামুনুল হক হযরত মোহাম্মদ (সা.) কীভাবে ঠোঁট নাড়াতেন, সেটা তিনি অভিনয় করে দেখিয়েছেন। অর্থাৎ রাসুলকে (সা.) তিনি ব্যঙ্গ করেছেন। এ অধিকার তাকে কে দিয়েছে? এটা যদি অন্য কোনো লোক করতেন, তাহলে হেফাজতের নেতারা, যারা মামুনুল হকদের কথায় রাস্তায় নামেন, তারা কী করতেন?

সোমবার (১৯ এপ্রিল) সংবাদিকদের সমসাময়িক বিষয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাওলানা শাহ আহমদ শফী সাহেব, যিনি হেফাজতের আমীর ছিলেন, প্রায় শতবর্ষী মানুষ তিনি। তাকে হেনস্তা করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। তাকে অক্সিজেন টিউব দিয়ে রাখা হয়েছিল, হাসপাতালে নেয়ার সময় সে অক্সিজেনটি খুলে দেয়া হয়েছে। ডাক্তারদের তদন্তে বেরিয়ে এসেছে, তিনি হেনস্তার শিকারের কারণেই মৃত্যুবরণ করেছেন। আর এসবের নির্দেশদাতা হচ্ছেন মামুনুল হকরা।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা