জাতীয়

মুক্তিযোদ্ধা পরিবারকে সমাজচ্যুত, ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা সুরুজ আলীর পরিবারকে সমাজচ্যুত করার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হবিগঞ্জ সদর উপজেলার তেগুরিয়া ইউনিয়নের রামপুরা গ্রামের ওই ঘটনায় জেলা প্রশাসকের কাছে মুক্তিযোদ্ধা পরিবারের দেয়া আবেদন নিষ্পত্তি করে এ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে সোমবার (১৯ এপ্রিল) এই নির্দেশ দেন আদালত।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি এ ঘটনায় রুল জারি করেছেন আদালত।

মুক্তিযোদ্ধা মো. সুরুজ আলীর করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।

অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর জানান, মারামারির ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ মার্চ হবিগঞ্জের রামপুরা গ্রামের আব্দুর রবের সভাপতিত্বে সমাজপতিরা সালিশ শেষে মুক্তিযোদ্ধা সুরুজ আলীকে (৭৪) সমাজচ্যুত করার সিদ্ধান্ত দেয়। সামাজিক সব কর্মকাণ্ডে তাকে নিষিদ্ধ করা হয়। এছাড়া সুরুজ আলীর পরিবারকে খাদ্যদ্রব্য ও সিলিন্ডার গ্যাস সরবরাহ করতে নিষেধাজ্ঞা দেয়া হয়। যদি কোনো দোকানদার তার কাছে মালামাল বিক্রি করে, তবে সেই দোকানদারকেও জরিমানা করা হবে এমন হুমকি দেয়া হয়। সুরুজ আলী ও তার পরিবারকে যে বা যারা সহযোগিতা করবে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হবে বলে সালিশ থেকে ঘোষণা দেয়া হয়।

এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করেন সুরুজ আলী। আবেদনে সাড়া না পেয়ে গত ১১ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা