জাতীয়

৫০ লাখ মানুষ রেশন কার্ড পাবেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশে ৫০ লাখ মানুষের রেশন কার্ডের সঙ্গে আরো ৫০ লাখ কার্ড যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ঢাকা বিভাগের ৯ জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'চাল বিতরণে বেশ কিছু নিয়ম ভঙ্গের তথ্য পাওয়ার পর আমরা আপাতত চাল বিতরণ কর্মসূচি বন্ধ রেখেছি। সামনে নতুনভাবে এ কার্যক্রম শুরু হবে।'

তিনি আরো জানান, দেশে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রণোদনার প্যাকেজ থেকে সবাইকে সহায়তা করা হবে।

এ সময় তিনি যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। এছাড়া যারা অসুস্থ তাদের সুস্থতাও তিনি কামনা করেন।

এসময় সরকার প্রধান সবাইকে একসাথে এই প্রাণঘাতী ভাইরাস মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সবাই আন্তরিকতার সাথে মানুষের পাশে দাঁড়িয়েছেন। জনগণকেও নিজ নিজ জায়গা থেকে এ মহামারি মোকাবিলায় একসাথে কাজ করতে হবে।

পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়ে এসময় প্রধানমন্ত্রী বলেন, 'যেকোনো স্থান থেকে ইবাদত করলেই আল্লাহ কবুল করেন। আপনারা জানেন করোনাভাইরাসের কারণে মক্কায় মসজিদে নামাজ বন্ধ হয়েছে। কাজেই ঘরে বসেই নামাজ আদায় করুন।'

ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে করোনাভাইরাস মোকাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার ডিসিসহ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। এর পর ভিডিও কনফারেন্স করেছেন বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা