জাতীয়

জাবেদ পাটোয়ারী’র সম্মানে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী’র সম্মানে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ কৃষ্ণচূড়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুষ্ঠানে বক্তারা বিদায়ী আইজিপিকে একজন সফল আইজিপি আখ্যায়িত করে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ড. পাটোয়ারীর পরবর্তী কর্মজীবনের সাফল্য, তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।

এ সময়, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তার কর্মকালে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নবনিযুক্ত আইজিপিকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে জাবেদ পাটোয়ারী বলেন, তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী আরো জনবান্ধব হিসেবে গড়ে উঠবে। নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মে‌নে পুলিশের অতিরিক্ত আইজিপিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা