জাতীয়

লকডাউনে অফিসগামীদের দুর্ভোগ চরমে

রাসেল মাহমুদ : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের লকডাউন সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ আছে। বন্ধ হয়ে গেছে আন্তঃজেলা বাস-ট্রেন-লঞ্চ চলাচল।

আর এ সময়ে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা। গণপরিবহন না থাকায় ব্যক্তিগত গাড়ির উপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু যাদের ব্যক্তিগত গাড়ি নেই তাড়া পড়েছেন বিপদে।

সোমবার সকাল সাড়ে ৬টা থেকে পৌণে ৮টা পর্যন্ত রাজধানীর শনির আখড়া, কাজলা এবং যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে অফিসগামীদের দুর্ভোগ চোখে পড়ে। গণপরিবহন না চলায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে অফিসগামীদের।

মাঝে মাঝে দু'একটি সিএনজি বা মোটরসাইকেলের দেখা মিললেও অধিকাংশই যাত্রীবহনে অনীহা দেখিয়েছে। দু-একজন যেতে রাজি হলেও ভাড়া চাচ্ছেন আকাশচুম্বি।

শনির আখড়া এলাকায় কথা হয় আমেনা বেগম নামের এক বেসরকারি অফিসের কর্মকর্তার সাথে। সাননিউজকে তিনি বলেন, আমার অফিস মতিঝিলে। সাধারণত এখান থেকে ৩০-৩৫ মিনিটের মধ্যে অফিসে যাওয়া যায়। আজ আগেই বাসা থেকে বের হয়েছি। কিন্তু রাস্তায় কোনো যানবাহন নেই। কীভাবে অফিসে যাবো বুঝতে পারছি না।

আবুল হোসেন নামের একজন বলেন, আমি গুলিস্তান যাবো বলে এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু কোনো পরিবহনের দেখা নেই। একটা সিএনজি চালককে রাজি করাতে পারলেও গুলিস্তান পর্যন্ত ভাড়া চাচ্ছেন ১৫০ টাকা। আমি স্বল্প আয়ের মানুষ, এতো টাকা ভাড়া দিয়ে অফিসে যাওয়ার সামর্থ্য আমার নাই।

কাজলা এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন রাকিব হাসান। তিনি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন। অফিস পল্টন। সাননিউজকে তিনি বলেন, এমন দুর্ভোগে পড়তে হবে তা আগে ভাবিনি। অনেক সময় দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না।

বেসরকারি একটি অফিসের স্টাফ আলাউদ্দিন। কাজলা এলাকায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও তিনি গাড়ি পাননি। অগত্যা শান্তিনগর অফিস অভিমুখে তিনি হাঁটতে শুরু করেন। সাননিউজকে অভিমানের সুরে তিনি বলেন, আমরা গরীব মানুষ। ছোট কাজ করে স্বল্প টাকা আয় করি। সিএনজি বা মোটরসাইকেলে চেপে অফিসে যাওয়ার টাকা পকেটে নেই। কি আর করবো। বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।

সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন চলবে আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল, হাটবাজার। কেবল ওষুধ ও খাবারের দোকান খোলা থাকবে।

রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা