জাতীয়

দেশে পৌঁছালো মেট্রোরেলের বগি

নিজস্ব প্রতিনিধি, মোংলা: থাইল্যান্ডের পতাকাবাহী এমভি এস পি এম ব্যাংকক জাহাজ মেট্রোরেলের বগি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে।

বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বন্দরের সাত নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় পণ্য খালাসের কাজ। মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মেট্রোরেলের (রেলওয়ে কার) ছয়টি বগি নিয়ে আসা এটাই প্রথম চালান। এরপর ধীরে ধীরে আরও ১৩৮টি বগি এ বন্দর দিয়ে খালাস হবে। এগুলো নদীপথে ঢাকায় যাবে।

মেট্রোরেলের বগি নিয়ে আসা বিদেশি এ জাহাজের স্থানীয় এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিউদুজ্জামন বলেন, রেলওয়ে কারগুলো জাপানের কাওয়াসাতি হ্যাভি ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড তৈরি করেছে। ২০২২ সালের মধ্যে ঢাকার মেট্রোরেলের সব যন্ত্রাংশ চলে আসবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা