জাতীয়

৯০ ঊর্ধরা মাসিক ৩ হাজার টাকা ভাতা পাবেন

নিজস্ব প্রতিবেদক: এবার ‘বিশেষ বয়স্ক ভাতা’ চালু করার মহাপরিকল্পনা নিতে যাচ্ছে সরকার। দেশের প্রবীণ নাগরিকদের জীবনমান নিরাপত্তার কথা ভেবে ৯০ ঊর্ধ্ব বয়সী মানুষের জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে।

সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সুপারিশ অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয় এই বিষয়ে একটি বিশদ প্রস্তাব ও নীতিমালা প্রস্তুত করছে বলে জানা গেছে। বিশেষ বয়স্ক ভাতার এই খসড়া প্রস্তাবনা থেকে জানা যায়, নতুন এই কর্মসূচি চালু হলে চলমান বয়স্ক ভাতার সঙ্গে ৯০ বছরের বেশি বয়সীরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন।

জানা যায়, সামাজিক নিরাপত্তার আওতায় সারা দেশে মাসিক ৫০০ টাকা হারে বয়স্কভাতা সুবিধাভোগীর সংখ্যা ৪৯ লাখ। বিশেষ বয়স্কভাতা চালু হলে অন্তত দুই লাখ মানুষ এই সুবিধার আওতায় আসবে বলে তারা মনে করেন।

বয়স্ক ভাতা চালুর বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকাটাইমসকে জানিয়েছেন, খসড়া এই প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী অর্থবছর থেকেই বিশেষ বয়স্ক ভাতা চালু করা যাবে।

আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ৮০ বা এর বেশি বয়সীরা বেশি অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছেন। সরকার এর মধ্যে ৯০ বছরের বেশি বয়সীদের বিশেষ নজর দিতে চায়, এজন্য বিশেষ বয়স্ক ভাতা চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৩০ লাখ থেকে বাড়িয়ে ৪৯ লাখ করা হয়েছে। যদিও ভাতাভোগীর সংখ্যা ৬৫ লাখে উন্নীত করার পরিকল্পনা ছিল। তবে সেই সভায় ৯০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য ‘বিশেষ ভাতা কর্মসূচি’ বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

সরকার দেশে সর্বপ্রথম ১৯৯৮-৯৯ অর্থবছর থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু করে। সে সময় ৪ লাখ ৪ হাজার জনকে বয়স্ক ভাতা দেয়া হয়। তখন প্রতি মাসে ১০০ টাকা করে ভাতা দেয়া হতো। তারপর মাসিক ১০০ টাকা থেকে কয়েক দফায় বাড়িয়ে সেই ভাতা ৫০০ টাকা করা হয়। তবে বিশেষ ভাতার খসড়া প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে আগামী অর্থ বছরেই তা কার্যকর হবে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/কেআর)

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা