জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: শুক্রবার সব মসজিদে দোয়া

নিজস্ব প্রতি‌বেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের সব মসজিদে শুক্রবার জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

অন্যান্য ধর্মাবলম্বীরা সুবিধাজনক তারিখ ও সময়ে তাদের স্ব স্ব প্রার্থনার আয়োজন করবেন। আওয়ামী লীগর কেন্দ্রীয় কার্যালয় ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশের মসজিদগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় আজ‌কের বাংলাদেশ। বেঁচে থাকলে এবারের ১৭ মার্চ বঙ্গবন্ধুর বয়স হত ১০১ বছর। আর আসছে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ।

এ দুই বিশেষ উপলক্ষ ঘিরে গত বুধবার শুরু হয়েছে জাতীয় পর্যায়ে দশ দিনের অনুষ্ঠানমালা, যা শেষ হবে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

বিতর্কের আবর্তে কঠিন সময় পার করছেন তানজিন তিশা

ছোট পর্দা ছাড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে দর্শ...

ভিক্ষুকের কাছে নোট ভাঙ্গাতে গিয়ে ধরা জাল টাকার কারবারি

বাগেরহাট জেলার মোংলায় জাল টাকা কারবারি চক্রের এক স...

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা