জাতীয়

শ্রদ্ধা ও ভালবাসায় মওদুদকে বিএনপির চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক : শ্রদ্ধা ও ভালবাসায় দলের বর্ষিয়ান নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে চির বিদায় জানিয়েছে বিএনপি।

শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টাযর দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেসারুল হক নামাজে জানাজার ঈমামতি করেন। জানাজায় হাজার হাজার বিএনপি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে প্রথমে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মওদুদ আহমদের কফিনে শ্রদ্ধা জানান। এরপর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। তারপর দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদল নেতা সাইফুল ইসলাম নীরব, মোরতাজুল করিম বাদরু, সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এর আগে বিএনপির এই বর্ষিয়ান নেতার সারাজীবনের কর্মস্থল সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার দীর্ঘ কর্মজীবনের হাজারও সহকর্মী ও উচ্চ আদালতের বিচারকগণও অংশ গ্রহণ করেন এবং দেশের এই প্রবীণ আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে, মওদুদ আহমদের মৃত্যুতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে দলের নেতাকর্মীরা শোক জানিয়ে ব্যানার টানিয়েছেন। তার মৃত্যুতে গতকাল বৃহস্পতিবার একদিনের শোক পালন করেছে বিএনপি।

নয়াপল্টনে জানাজা শেষে ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ হেলিকপ্টারে করে তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। নোয়াখালীর কোম্পানী গঞ্জের সন্তান ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে শোক জানিয়ে বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র মির্জা আব্দুল কাদের তিনদিনের শোক ঘোষণা করেছেন। শুক্রবার, শনিবার ও রবিবার ওই পৌরসভায় এই শোক বহাল থাকবে।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা