জাতীয়

দেশের সর্ববৃহৎ মিডিয়া প্রফেশনাল আড্ডা শুক্রবার

নিজস্ব প্রতি‌বেদক: সাংবাদিক, জনসংযোগ কর্মকর্তা, মিডিয়া মার্কেটিং ও পিআর প্রফেশনালদের সংগঠন বাংলাদেশ মিডিয়া প্রফেশনাল'স কমিউনিটির উদ্যোগে ৪৭০ জন মিডিয়া প্রফেশনাল নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশের সর্ববৃহৎ মিডিয়া প্রফেশনাল আড্ডা আগামীকাল ১৯ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হ‌তে যাচ্ছে।

প্রসঙ্গত ২০১৯ সালে আয়োজিত মিলন মেলায় দুই শতাধিক মিডিয়া প্রফেশনাল অংশগ্রহণ করেন। তবে করোনার কারণে ২০২০ সালের মিলনমেলা স্থগিত হয়।

বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মিডিয়া প্রফেশনালদের এই মিলনমেলায় টেলিভিশন থেকে ১০১ জন সাংবাদিক, পত্রিকা থেকে ১৫৬ জন সাংবাদিক, অনলাইন থেকে ১৩৬ জন সাংবাদিক এবং জনসংযোগ ও মিডিয়া প্রফেশনাল ৭৭ জন অংশগ্রহণ করছেন। আগেই যারা রেজিষ্ট্রেশন করেছেন, শুধুমাত্র তারাই কুপনসহ এই মিলনমেলায় অংশগ্রহণ করতে পারবেন। অনস্পট রেজিস্ট্রেশন থাকছে না।

বিকেল ৩টা থেকে ৩.১৫ রেজিস্ট্রেশন, ৩.১৫ থেকে বিকাল ৫টা পরিচিতি ও মতবিনিময় সভা, বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬.৩০ পিঠা উৎসব, সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৮.৩০ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৮.৩০ থেকে ৯ টা র্যাফেল ড্র এবং সবশেষে ডিনার এর মাধ্যমে আয়োজন সমাপ্ত হবে।

আয়োজনে ইফুড এর সৌজন্যে রাতের ডিনার, খন্দকার টি'র সৌজন্যে আনলিমিটেড চা কফি, সাংবাদিক নুরুল ইসলাম হাসিবের সৌজন্যে ২৫ কেজি মিষ্টি ও নিজস্ব আয়োজনে পাটিসাপটা, নারিকেল পুলি, মালপোয়া, নকশি পিঠা, কুসুম কুলি, ঝাল জামাই ও ঝাল চিতইসহ ১২০০ পিঠার ব্যবস্থা করা হয়েছে।

র্যাফেল ড্র গিফট হিসেবে ২৪ টিকিটের সৌজন্যে ঢাকা কক্সবাজার ঢাকা কাপল এয়ার টিকিট, কাজলা এন্টারপ্রাইজের সৌজন্যে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন, ওয়েট মিটার, ফ্লাক্স, পাহাড়ি দেয়াল ঘড়ি, হটপট, হট ক্যারিয়ার, হট টিফিন বক্সসহ ১০ টি গিফট আইটেম, বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের জনসংযোগ ডিরেক্টর মো বেলাল আহমেদের সৌজন্যে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে কাপল বাফেট ডিনার, ইয়ন গ্রুপের সৌজন্যে ইয়ন বাজারের ছয় হাজার টাকার গিফট কুপনসহ অনেক আকর্ষণীয় গিফট।

কমন গিফট হিসেবে সবার জন্য নিটল টাটার সৌজন্যে কার্ড হোল্ডার, ক্যাপ্টেন্স অটো'র সৌজন্যে চাবির রিং এবং বাংলাদেশ মিডিয়া প্রফেশনালস কমিউনিটির সৌজন্যে সম্মাননা ক্রেস্ট।

ভেন্যু কৃষিবিদ ইনস্টিটিউশনের সৌজন্যে, প্রিন্টিং সহযোগী প্রিন্ট ভ্যালি ও একেবি প্রিন্টার্স, ফটোগ্রাফি পার্টনার নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি।

মিডিয়া প্রফেশনাল আড্ডা সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সমন্বয়ক ও গণমাধ্যমকর্মী কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক বলেন, বাংলাদেশ মিডিয়া প্রফেশনাল'স কমিউনিটি গণমাধ্যম কর্মী, জনসংযোগ কর্মকর্তা ও গণমাধ্যম সংশ্লিষ্ট পেশাজীবিদের সংগঠন। মিডিয়া প্রফেশনালদের নিজেদের মাঝে পেশাগত প্রয়োজনে যোগাযোগ, সুসম্পর্ক তৈরি ও পেশাগত ন্যায্য দাবি প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। করোনাকালে সম্মুখ সারির যোদ্ধা মিডিয়াকর্মীদের জন্য আমরা অনস্পট রেজিস্ট্রেশন ও করোনা ভ্যাকসিন প্রদানসহ নানাভাবে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা