জাতীয়
করোনার বিরুদ্ধে লড়াই

আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

সান নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। মারাত্মক করোনাভাইরাস সংক্রমণরোধে বাংলাদেশে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য বেইজিংকে ধন্যবাদ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশ্যে প্রদত্ত এক চিঠিটিতে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ অপরাহ্নে এতথ্য জানিয়ে বলেন, চিঠিতে প্রধানমন্ত্রী এই মারাত্মক রোগ মোকাবিলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর এবং এই অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব নেতৃত্বকে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রেসিডেন্ট শি’র প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী এই মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করায় এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করায় চীন সরকারকে ধন্যবাদ জানান।
তিনি চীন সরকার, জনগণ এবং সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি বাংলাদেশে বিপুল পরিমান টেস্টিং কিট, মাস্ক, পিপিই এবং ইনফ্রারেড থার্মোমিটার প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে প্রধানমন্ত্রী জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ডটকমকে করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দেওয়ায় ধন্যবাদ জানান।
এই বৈশ্বিক সংকটে চীন সরকার এবং জনগণ বাংলাদেশের পাশে থাকবে বলেও শেখ হাসিনা দৃঢ় আস্থা ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘চীনের এই সহযোগিতা রোগ সনাক্তকরণ এবং আমাদের চিকিৎসা পেশায় নিয়োজিতদের সুরক্ষা প্রদানসহ অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে।’
করোনাভাইরাস মোকাবেলায় চীনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বের কাছে চীন একটি নজির সৃষ্টি করেছে এবং বাংলাদেশও চীনের অভিজ্ঞতা থেকে শিখছে। সুত্র : বিএসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা