৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা 
জাতীয়

৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক : ট্যানারি, গ্লাস, সিরামিক, জাহাজ পুন:প্রক্রিয়াজাতকরণ, রপ্তানীমুখী চামড়াজাত শিল্প ও পাদুকা এবং রেশম এ ৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ৬টি শিল্প সেক্টরের মালিক পক্ষের এসোসিয়েশন হতে মন্ত্রণালয়কে লিখিতভাবে জানায় যে এসব সেক্টরে কোন শিশুশ্রম নেই। সংশ্লিষ্ট সেক্টরের এসোসিয়েশন হতে প্রত্যয়ন পাওয়ার পর জাতীয় মনিটরিং কোর কমিটি গত নভেম্বর ও ডিসেম্বর ২০২০ এর মধ্যে এ ৬টি সেক্টরের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানাসমূহ পরিদর্শন করে। জাতীয় মনিটরিং কোর কমিটি ৬টি সেক্টর পরিদর্শন সম্পন্ন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৬টি প্রতিবেদন দাখিল করে। প্রেক্ষিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জাতীয় মনিটরিং কোর কমিটি, মালিক-শ্রমিক প্রতিনিধি সবাই মিলে এ ৬টি সেক্টরকে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রমমুক্ত ঘৈাষণার সিদ্ধান্ত নেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ শিশুশ্রমমুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শ্রমবাজার থেকে শিশুদেরকে মুক্ত করে শিক্ষা ও সামাজিক নিরাপত্তার আওতায় এনে শিশুদের সঠিক বিকাশ নিশ্চিতকরণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০১০ সালে শিশুশ্রম নিরসন নীতি প্রণয়ন করে এবং ২০১২ সালে শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহন করে।

এছাড়া ২০১৩ সালে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কাজের তালিকা প্রকাশ করে বলে প্রতিমন্ত্রী জানান।

সভাপতির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম বলেন, করোনা মহামারীকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ২৩ টি সেক্টরের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন তার মধ্যে প্রথম প্যাকেজ ঘোষণা করেন শ্রমিকদের বেতন-ভাতার জন্য। তিনি বলেন, এবছরের মধ্যেই আরো কয়েকটি সেক্টরকে শিশুশ্রম মুক্ত করার জন্য কাজ করছে শ্রম মন্ত্রণালয়। শ্রম সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, জাতির পিতা শ্রমজীবী মেহনতি মানুষকে সবচেয়ে বেশি ভালবাসতেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, সিরামিক সেক্টরের এ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, রপ্তানীমুখী চামড়াজাত শিল্প ও পাদুকা সেক্টরের নির্বাহী পরিচালক কাজী রওশন আরা, আইএলও প্রতিনিধি সৈয়দ মুনিরা সুলতানা এবং শ্রমিক লীগের র্কাযকরী সভাপতি মো: আলাউদ্দিন মিয়া বক্তৃতা করেন।

সাননিউজ/ টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা