জাতীয়

বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে সাক্ষাতের পর স্থানীয় সরকারমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

পোশাক রপ্তানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের 'Centres for Disease Control and Prevention'-CDC এর আওতায় বাংলাদেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য খাতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের আগ্রহকে মন্ত্রী স্বাগত জানিয়েছেন উল্লেখ করে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র নিজ দেশ ছাড়াও সিঙ্গাপুর, ফিলিাইনসহ ইউরোপের বিভিন্ন দেশে এই প্রোগ্রাম চালু আছে। তারা বাংলাদেশেও এ সংক্রান্ত একটি মডেল বা দর্শন নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন।

সার্বিক দিক পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেন তাজুল ইসলাম।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরে বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ করোনা মহামারী মোকাবেলা করতে খুব ভালোভাবেই সক্ষম হয়েছে। করোনাকালীন সুষ্ঠুভাবে দেশে ইতিহাসের সর্ববৃহৎ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর ডাকে ছাত্র-শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি 'সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়' এই মূলনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশসহ পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
এসময় মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডসহ কোভিডকালীন সময়ে গৃহীত সময়োচিত নানা উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন। এছাড়াও সাক্ষাৎকালে তারা দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা