অভিজিৎ হত্যা : মেজর জিয়ার মৃত্যুদণ্ড দাবি
জাতীয়

অভিজিৎ হত্যা : মেজর জিয়ার মৃত্যুদণ্ড দাবি

নিজস্ব প্রতিবেদক : বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ছয় আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছে রাষ্ট্রপক্ষ। অভিজিৎ রায় হত্যা মামলায় আটক ও পলাতক এই আসামিদের বিরুদ্ধে এমন দাবি করা হয়। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে যুক্তিতর্ক উপস্থাপনে বুধবার (৩ ফেব্রুয়ারি) এ সাজা দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির।

এদিন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেছেন। তবে তা শেষ হয়নি। আদালত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন।

মামলার আসামিরা হলেন- বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান সাজ্জাদ ওরফে শামস্ ও শাফিউর রহমান ফারাবী। মেজর জিয়া এবং আকরাম হোসেন পলাতক রয়েছেন। অন্য চার আসামি কারাগারে আছেন।

গত ২৭ জানুয়ারি কারাগারে থাকা চার আসামি আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন।

প্রসঙ্গত, অমর একুশে বইমেলা উপলক্ষে বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সস্ত্রীক দেশে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়। ওইদিন রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হন বন্যা। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

সান নিউজ/এমএ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দের কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত উতরে...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা